ক্রেতা সংকট শেয়ারবাজারে

শুরুতেই বড় দরপতন ক্রেতা সংকটে শতাধিক প্রতিষ্ঠান

প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৪:০৪

Desk Report

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ৬০ পয়েন্ট। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ৮০ শতাংশ প্রতিষ্ঠান। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার দাম একদিনে যতটা কমা সম্ভব ততটাই কমেছে।

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্য সূচকের বড় পতন হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে অব্যাহত দরপতন দেখা দিলে বুধবার (২৪ এপ্রিল) সার্কিট ব্রেকারের নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সার্কিট ব্রেকারের নতুন নিয়ম কার্যকর হয় বৃহস্পতিবার থেকে।

শেয়ারবাজারে সার্কিট ব্রেকারের (দাম কমার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) নতুন নিয়ম চালু করার পর দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন শুরুর পরপরই আতঙ্কে দিনের সর্বনিম্ন দামে বিপুল শেয়ার বিক্রির আদেশ দেন বিনিয়োগকারীদের একটি অংশ। ফলে লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই ক্রেতা সংকটে পড়ে শতাধিক প্রতিষ্ঠান। এ পরিস্থিতি লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের বিপুল সংখ্যক বিক্রয় আদেশ রয়েছে। বিপরীতে শূন্য হয়ে পড়েছে ক্রয় আদেশের ঘর। ফলে দিনের সর্বনিম্ন দামে শেয়ার বিক্রির চেষ্টা করে বিনিয়োগকারীদের একটি অংশ ব্যর্থ হচ্ছেন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত