x

এইমাত্র

  •  ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
  •  পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজি
  •  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় মূল হোতাসহ চারজন গ্রেপ্তার
  •  বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে
  •  খাদ্যের অপচয় রোধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

ন্যাশনাল ব়্যাঙ্কিং ওপেন আর্চারি

দেশ সেরা রোমান সানা ও বিউটি

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ১২:৫৮

সাহস ডেস্ক

ন্যাশনাল ব়্যাঙ্কিং ওপেন আর্চারি টুর্নামেন্ট থ্রিতে রিকার্ভ পুরুষ এককে দেশ সেরা হয়েছেন রোমান সানা। একই ইভেন্টে নারী এককে সেরা হয়েছেন বিউটি রায়। নারী এককের এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন অলিম্পিয়ান আর্চার দিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার (২১ জুলাই) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ন্যাশনাল ব়্যাঙ্কিং ওপেন টুর্নামেন্ট থ্রি দিনব্যাপি অনুষ্ঠিত হয়। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার ব়্যাঙ্কিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। টুর্নামেন্টটি একক ইভেন্টে অনুষ্ঠিত হয়।

পুরুষদের রিকার্ভ এককে মোহাম্মদ ফয়সালকে (আর্মি আরচ্যারী ক্লাব) ৬-০ সেটে হারিয়ে ১ম স্থান অর্জন করেন রোমান সানা (বাংলাদেশ আনসার)। এতে পুরুষ রিকার্ভ এককে দ্বিতীয় হয়েছেন ফয়সাল। নারীদের রিকার্ভ এককে দিয়া সিদ্দিকীকে (বিকেএসপি) ৬-০ সেটে হারিয়ে ১ম স্থান অজর্ন করেন বিউটি রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব)। একে নারী রিকার্ভ এককে দ্বিতীয় হয়েছেন দিয়া সিদ্দিকী।

কম্পাউন্ড পুরুষ এককে মো: সোহেল রানাকে (আর্মি আরচ্যারী ক্লাব) ১৪৪-১৪২ স্কোরে হারিয়ে ১ম স্থান অর্জন করেন মোহাম্মদ আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব)। এতে দ্বিতীয় হয়েছেন সোহেল রানা। কম্পাউন্ড নারী এককে সুমা বিশ্বাসকে (বাংলাদেশ আনসার) ১৪৩-১৩৯ স্কোরে হারিয়ে ১ম স্থান অর্জন করেন শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব)। এতে দ্বিতীয় হয়েছেন সুমা বিশ্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?