ফিলিস্তিনের নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০ বছরে পদার্পণ
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৬:৪৪

রবিবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০ বছরে পদার্পণ আয়োজিত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই। এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভূয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরুদ্ধে নয়। সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’
এ সময় ফিলিস্তিনের গাজায় গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জিএম কাদের বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নামেই বিশেষত্ব আছে। ইউনিটি মানে, ঐক্য বা একাতাদ্ধ হওয়া। প্রফেশনাল বডিগুলো যদি তাদের ঐক্য ধরে রাখতে পারে, তাহলে তারা শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে। শক্তিশালী হতে চাইলে আপনি সাংবাদিক, এটাই হচ্ছে বড় পরিচয়। আপনি হিন্দু কি মুসলমান, সাদা কি কালো বা নারী কি পুরুষ এই পরিচয় পরের কথা। খুব বেশি শক্তিশালী, হলে সেই শক্তিকে শুভশক্তি হিসেবে জনকল্যাণে কাজে লাগাতে পারবেন। শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে।
































